প্রতিনিধি,উলিপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের উলিপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার থেতরাই ইউনিয়নে বিট পুলিশিং সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ ডিসেম্বর) উপজেলার থেতরাই ইউনিয়নের ইউপি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করার লক্ষ্যে সকল চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী ও সংরক্ষত মহিলা মেম্বার প্রার্থীগণ উক্ত মত বিনিময় সভায় উপস্থিত হয়ে তাদের মতামতের ভিত্তিতে সকল ধরনের প্রশ্নের উত্তর প্রদান করেন। উক্ত সভায় সকল প্রার্থীকে নির্ভয়ে প্রশ্ন করার সুযোগ করে দেয়া হয়। সকল প্রার্থীগণের নিকট থেকে প্রশ্ন উঠে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব নয়। এসব প্রশ্নের উত্তরে উপজেলার উলিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান বলেন আপনারা নির্ভয়ে ২৬ তারিখে ভোট কেন্দ্রে আসবেন ভোট দিবেন। এবং ভোট শেষে সঠিক ফলাফল কেন্দ্র থেকে নিয়ে যাবেন। নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন সুযোগ নেই। আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না।
উক্ত সভায় ইউপি নির্বানের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন- আব্দুল জলিল- নৌকা প্রতিক, আতাউর রহমান-আনারস প্রতিক, বদিউজ্জান-ঘোড়া প্রতিক, মোন্তাজুল ইসলাম-মটর সাইকেল প্রতিক সহ মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থী উপস্থিত হয়ে তারা বিভিন্ন ধরনের মতামত প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলার উলিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, তদন্ত ওসি রুহুল কবির, এস আই আতিকুজ্জামান সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর২০২১/আর এম
- Advertisement -

