আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

নাইজেরিয়ার একটি মসজিদে নামাজরত ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করা হয়েছে। এ সময় কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাইজার প্রদেশের  মাশেগু এলাকার বায়ার গ্রামের মসজিদটিতে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আল হাসান ইশাহ মাজাকুকা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ফজরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে সন্ত্রাসীরা।

হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা হামলাকারীরা। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সূত্র: বিবিসি

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -