আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

পুড়ে ছাই অস্ট্রেলিয়ার ১২ হাজার একর বনভূমি

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। গত বুধবার (৮ ডিসেম্বর) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে শুরু হয় এই অগ্নিকাণ্ডের। এরই মধ্যে পুড়ে গেছে ১২ হাজার একর বনভূমি। এলাকাজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দেড়শতাধিক ফায়ার সার্ভিস কর্মী।তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পর্যটকদের ওপর জারি করা হয়েছে সতর্কতা। ফলে বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।এদিকে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অস্ট্রেলিয়া প্রশাসন।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -