আজ , ।   

১০ ডিসেম্বর গজারিয়া হানাদারমুক্ত দিবস পালিত

আরো খবর

সুমন খান

আজ ১০ই ডিসেম্বর; গজারিয়া উপজেলা হানাদারমুক্ত দিবস আজ । ১৯৭১ সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় গজারিয়া। ১৯৭১ সালের ৯ মে হানাদার বাহিনী ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায় গজারিয়া উপজেলার ১০ গ্রামে। সেদিন হানাদারেরা ৩৬০ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। ১০ই ডিসেম্বর ভোরে মুক্তিসেনাদের জয় বাংলা স্লোগানে আর বিজয় মিছিলে উজ্জীবিত হয়ে ওঠে চারদিক। সর্বত্র আনন্দ-উল্লাসের পাশাপাশি শুরু হয় হারানো স্বজনদের খোঁজার পালা। কেউ জীবিত পেয়েছেন স্বজনদের আবার কেউ চিরতরে হারিয়েছেন আপনজনদের।শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বিজয় র‌্যালি ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দিন, মো. সিকান্দার আলীসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -