প্রতিনিধি,নীলফামারী
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের হিসাব মতে এই তথ্য জানিয়েছে উপজেলা নির্বাচন দফতর।ইউপি নিবার্চনে রিটার্নিং কর্মকতার দায়িত্ব প্রাপ্তরা হলেন- ডোমার সদর ও সোনারায় উপজেলা নিবার্চন কর্মকতা, ভোগডাবুড়ী ও কেতকীবাড়ীতে উপজেলা কৃষি কর্মকতা, বোড়াগাড়ী ও জোড়াবাড়ীতে উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা, হরিণচড়া ও পাঙ্গা মটুকপুরে উপজেলা শিক্ষা অফিসার এবং বামুনিয়া ও গোমনাতি ইউপিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা।দাখিলকৃতদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩১ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে,ভোগডাবুড়ী ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৮জন, নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দাখিল করেছেন।এছাড়া কেতকীবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ২৬ জন, গোমনাতি ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৭জন সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন,জোড়াবাড়ী ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন, বামুনিয়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন,পাঙ্গা মটুকপুর ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন, বোড়াগাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন,ডোমার সদর ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৬জন সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ ও সাধারণ সদস্য পদে ৩৮ জন,সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং হরিণচড়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৪ জন সংরক্ষিত নারী সদস্য পদে ১১জনসহ সাধারণ সদস্য পদে ৩০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আতারা // এপি

