আজ , ।   

রাসিক মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান অব্যাহত

আরো খবর

প্রতিনিধি,রাজশাহী

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবারের জনসাধারণের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন সিটি মেয়র।বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীসহ অন্যান্য চিকিৎসক ওকর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহীর আঞ্চলিক পরিচালক এবং রাঙাপরি ডেভেলপার এন্ড প্রপার্টিজ-এর চেয়ারম্যান মাসুম সরকার, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, বিএনডব্লিউএলএ, নানকিং কর্তৃপক্ষসহ সর্বস্তরের জনসাধারণ। আরও শুভেচ্ছা জানান রাজশাহী জেলা অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি-১ আলহাজ¦ মো. আজিজুল ইসলাম, সভাপতি-২ মো. রেজু, সহসভাপতি শফিকুল জামান চাঁদ, সাধারণ সম্পাদক সোবহান আলী, সহসাধারণ সম্পাদক মনসুর রহমান, কোষাধ্যক্ষ মো. রানা, কোষাধ্যক্ষ-২ মো. আবুল কালাম আজাদ হিরা, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মো. সজীব, সহপ্রচার সম্পাদক মো. মিল্টন, সদস্য রাশেদুল ইসলাম।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -