আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৪ নারীকে প্রকাশ্যে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গ্রেফতার ৫

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের একটি মার্কেটে ৪ নারীকে বিবস্ত্র করে মারধর ও ভিডিও করার অপরাধে ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দেশটির পাঞ্জাবের ফয়সালাবাদ বাওয়া চক মার্কেটে।ফয়সালাবাদ সিটি পুলিশ অফিসার ড. মোহাম্মদ আবিদ খান পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে জানান, অন্য অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে এবং তাদের কঠোর শাস্তি দেয়া হবে।

থানায় দায়ের করা এফআইআর থেকে জানা যায়, সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়লা সংগ্রহে চারজন নারী বাওয়া চক মার্কেটে যান। একপর্যায়ে তারা পানি পান করতে উসমান ইলেকট্রিক স্টোর নামে একটি দোকানে যায়  এবং এক বোতল পানি চায়। কিন্তু দোকানের মালিক সাদ্দাম তাদেরকে চোর হিসেবে অভিযুক্ত করে চিল্লাতে থাকে। এতে আশপাশের অনেক দোকানি ও কর্মচারী জড়ো হন।পরে সবাই মিলে ওই চার নারীকে মারধর শুরু করেন এবং একপর্যায়ে তাদের বিবস্ত্র করা হয়। অভিযুক্ত এক নারী জানান, তারা আমাদের ঘণ্টাখানেক ধরে মারধর করতে থাকে এবং আমাদের বিবস্ত্র করে ভিডিও করে। পরে ভুক্তভোগীদের স্বজনরা বাজারে এসে পৌঁছে এবং জড়ো হওয়া পথচারীরা নারীদের কাছে যেতে দেয়ার জন্য চাপ দেয়।

এদিকে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ওই চার নারীর ভিডিও ভাইরাল হলে  বিষয়টি নজরে আসে। এর পরপরই মিল্লাত থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। তারা হলেন- উসমান ইলেকট্রিক স্টোরের মালিক সাদ্দাম, তার কর্মচারী ফয়সাল, জাহির আনোয়ার এবং স্টেশনারি দোকানের মালিক ফকির হুসেইন। এ ছাড়া এ মামলায় আরও ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। পাকিস্তানের প্যানেল কোডের ৩৫৪-এ, ৫০৯, ১৪৭ ও ১৪৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -