আজ শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

কী দুর্ভাগ্য আমাদের : মির্জা ফখরুল

আরো খবর

আলোকিত প্রতিবেদন

‘‘দুর্ভাগ্য আমাদের। জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলেছেন— ‘অনেক মানবতা দেখিয়েছি ,আর কত?’ এটা কোনও সভ্য দেশের নেতার কাছে আশা করা যায় না। কী দুর্ভাগ্য আমাদের, যে নেত্রী তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে গেছেন, তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে না। উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।’’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় উল্লিখিত কথাগুলো বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

ক্ষমতালোভ সরকারকে হিংস্রতার শেষ সীমায় নিয়ে গেছে: ফখরুল

 

‘‘কিন্তু কী দুর্ভাগ্য আমাদের, জোর করে দেশের ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছেন। তিনি বলছেন, ‘অনেক মানবতা দেখিয়েছি। আর কত মানবতা দেখাবো।’ এটা কোনেও সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না।”

 

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। আমরা বলেছি যে, ডাক্তার সাহেবরা যারা তার চিকিৎসা করছেন তারা বলেছেন যে, টেকনোলজিতে চিকিৎসা করা দরকার, সেই টেকনোলজি এখানে নেই। সুতরাং তাকে কাল বিলম্ব না করে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার।’

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -