আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সেই বালিশ নিয়ে দেশের পথে রিজওয়ান

আরো খবর

ক্রীড়া প্রতিবেদক

গেল  নভেম্বরে পাকিস্তান ক্রিকেটদল ঢাকার বুকে  পা রাখতেই  সবার চোখ আটকে গিয়েছিল দেশটির ওপেনার মোহাম্মদ রিজওয়ানের দিকে। কারণ,তার কোলে একটি  বালিশ ছিল।।অবশ্য পরে সেই বালিশের  রহস্যভেদ করে জানা গিয়েছিল, নিজের এই বালিশ ছাড়া নাকি ঘুমাতে পারেন না রিজওয়ান। আর তাই যেখানেই যান সেখানেই থাকে তার নিজের বালিশ।

‘পাঁচ তারকা হোটেলে বিলাসী জীবনযাপনের সকল আয়োজনই থাকে,তবু কেন এই বালিশ?’- ভক্তদের এমন প্রশ্নে জানা যায়, মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নাকি নতুন নয়। যেখানেই যান, সাথে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছিলেন দুবাইয়ে বিশ্বকাপেও। তারপর দুবাই থেকে সেই বালিশ এসেছে বাংলাদেশে।পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ।

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই হয়ে পাকিস্তান পৌঁছাবে বাবররা। তবে বৃহস্পতিবার যথারীতি বিমানবন্দরে সেই মাসখানেক আগের দৃশ্য। বুকে বালিশ চেপে হাঁটছেন মোহাম্মদ রিজওয়ান।প্রিয় বালিশটিকে খুব আদর করেই নিয়ে যাচ্ছেন তিনি।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -