আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

উলিপুরে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি,উলিপুর  

কুুুড়িগ্রামের উলিপুরে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত । মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ডা. তানজিরুল ইসলাম  ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ২০২১ সালের ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচীর আওতায় ভাতা ভোগী মায়েদের জন্য হেলথ ক্যাম্প কর্মসূচী প্রতি মাসে ৮শ’ হারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩ বছর মেয়াদে ৪২৫জন ভাতা পেয়ে থাকেন। এই কর্মসূচীতে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ৩ জন ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও উপকরণ প্রদান করা হয়।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -