আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

মোটরবাইক নিষিদ্ধ করছে ভিয়েতনাম

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

যানজট নিরসন ও কার্বন নির্গমন কমাতে  মোটরবাইক নিষিদ্ধ করবে ভিয়েতনাম। ২০২৫ সালের পর রাজধানী হ্যানয়ের মূল জেলাগুলো থেকে মোটরবাইক নিষিদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। ২০৩০ সালের পর এই পরিকল্পনা গ্রহণের কথা থাকলেও পরিস্তিতির বিচেনায় পাঁচবছর আগেই এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে হ্যানয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই নিষেধাজ্ঞা তৃতীয় রিং রোডের মধ্যে সব জেলায় এবং তিনটি প্রধান সড়কে প্রযোজ্য হবে। হ্যানয় প্রশাসন এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। তাছাড়া ২০৩০ সালের পর চতুর্থ রিং রোডের মধ্যে সব জেলায় মোটরবাইক নিষিদ্ধ করা হবে। দেশটি এই পরিকল্পনার ওপর মঙ্গলবার ভোট হওয়ার কথা রয়েছে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -