আজ বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উপলক্ষে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো খবর

জি এম রাশেদুল ইসলাম

৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।পরে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ও জুনিয়র খেলোয়ারদের মধ্যে টি-২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -