আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

অনুপ্রবেশকারী ভেবে স্থানীয় গ্রামবাসীদেরই গুলি করে হত্যা করল ভারতীয় নিরাপত্তা বাহিনী

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

অনুপ্রবেশকারী ভেবে ১২জন স্থানীয় গ্রামবাসীকে গুলি করে হত্যা করল ভারতের নিরাপত্তা বাহিনী।দেশটির নাগাল্যন্ডের মন জেলায় মিয়ানমারের সীমান্তবর্তী গ্রাম ওটিংয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এরই মধ্যে উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, ভুল করে অনুপ্রবেশকারী ভেবে এসব গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এঘটনায় এক সেনা সদস্যেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারী রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের ‘ভুল করে’ অনুপ্রবেশকারী ভেবে সেখান থেকে তাদের হঠাতে শুরু করে তারা।এ সময় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তাবাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে বেশ কয়েকজন নিহত হওয়ার পরই উত্তেজনা শুরু হয় ওই এলাকায়। পুলিশের দাবি, আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে।এ ঘটনায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাসও দেন তিনি।

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -