আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে নারীদের জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ করেছে তালেবান

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে নারীদের জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ করেছে তালেবান। এ বিষয়ে জারিকৃত একটি নিষেধনামায় তালেবান বলে, নারীদের “সম্পত্তি” হিসাবে বিবেচনা করা উচিত নয়। বিয়েতে তাদের সম্মতি লাগবে।শুক্রবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন  তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুনজাদা।

নিষেধনামায় আরও  বলা হয়েছে, কেউ জোরপূর্বক বা চাপ দিয়ে  বিয়েতে নারীদের বাধ্য করতে পারবে না।তবে এতে বিয়ের জন্য ন্যূনতম বয়স উল্লেখ করা হয়নি, যা আগে ১৬ বছর  নির্ধারণ ছিল।দলটি আরও বলেছে, একজন বিধবাকে  তার স্বামীর মৃত্যুর ১৭ সপ্তাহ পরে পুনরায় বিয়ে করার অনুমতি দেওয়া হবে, স্বাধীনভাবে তার নতুন স্বামী বেছে নিতে পারবেন।

সূত্র: আলজাজিরা

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -