আজ বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে প্রতিবন্ধী দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি,রংপুর

‘কোভিডত্তোর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত।দিবস উপলক্ষে শুক্রবার (০৩ডিসেম্বর )সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর রংপুরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক(উপ সচিব) আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। স্বাগত বক্তব্য পেশ করেন জেলা সমাজসেবার উপপরিচালক আবদুল মতিন। অনুষ্ঠানে প্রতিবন্ধী মানুষের কার্যকরি উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -