আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

অধিবেশন চলাকালীন ভারতের সংসদ ভবনে আগুন

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

শীতকালীন অধিবেশন চলাকালীন হঠাৎ ভারতের সংসদ ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় সংসদ ভবনের ৫৯ নম্বর রুমে আচমকাই আগুন লেগে যায়। এ ঘটনায় দ্রুত আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। খবর হিন্দুস্তান টাইমসের।ঘটনাচক্রে আজই ছিল শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। আগুন লাগার সময়ে সংসদে অধিকাংশ সাংসদই হাজির ছিলেন।অন্যদিকে, শীতকালীন অধিবেশন থেকে ১২ জন সাংসদকে বহিষ্কার করার প্রতিবাদে সকাল থেকেই সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বহিষ্কৃতরা। এরই মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে।

 

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -