প্রতিনিধি, মুক্তাগাছা
গত ২৮ নভেম্বর ৩য় ধাপে মুক্তাগাছার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত। ৫নং বাঁশাটি ইউনিয়নের মহিলা সংরক্ষিত আসনে ৪,৫,৬ নং ওয়ার্ডে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা ও কারচুপির সন্দেহে মহিলা সংরক্ষিত আসনে ৪,৫,৬ নং ওয়ার্ডের প্রার্থী মোছা. বেলা আক্তার তালগাছ প্রতীক-এর ভোট গণনার বিষয়ে আপত্তি জানিয়ে রিটার্নিং অফিসার বরাবরে আবেদন করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ২৮ নভেম্বর মুক্তাগাছায় মহিলা সংরক্ষিত আসনে ৪,৫,৬ নং ওয়ার্ডে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনের পরদিন সকালে কেন্দ্রের ঐ স্কুল পরিষ্কার করতে গিয়ে ছাত্র-ছাত্রীরা সিল সংবলিত ব্যালট পেপার কুড়িয়ে পায় এবং স্কুলের পেছনের দিকেও সীল সংবলিত টুকরো করা ব্যালট পেপার পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসী কুড়িয়ে পাওয়া ব্যালট পেপার সংগ্রহ করে তালগাছ প্রতীকের প্রার্থী বেলা আক্তারের হাতে দেওয়ার পর রিটার্নিং অফিসারকে দেখিয়ে অভিযোগ দিয়ে ভোট পুনরায় গণনার আবেদন করেন। মহিলা সংরক্ষিত আসনের ৪,৫,৬ নং ওয়ার্ডের প্রার্থী বেলা আক্তার তার অভিযোগে জানান, তালগাছ প্রতীকের ছিনতাইকৃত ভোট কুড়িয়ে পাওয়া ভোট সংযুক্ত করার জন্য আবেদন করেছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তালগাছ প্রতীকের প্রার্থী বেলা আক্তার।
আতারা // এপি

