আজ , ।   

এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আরো খবর

আলোকিত ডেস্ক

স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তির অভিযোগে দল থেকে আজীবন বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের ( সাময়িক  )বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।মামলার বাদি ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ  মামলা দায়ের করা হয়।  আদালত বাদীর জবানবন্দি নিয়ে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ।

এর আগে গাজীপুর মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে  অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন।  রোববার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হয়।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -