আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

‘ফিলিস্তিনিদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েলী বন্দিরা আলোর মুখ দেখবে না’

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েলী বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া।গতকাল রোববার এক বিশেষ সাক্ষাৎকারে হামাস প্রধান এই ঘোষণা দিয়েছেন।

হানিয়া বলেন, ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে । ইসরাইলের কারাগারে বন্দিরা যে অনশন করে আসছেন তার প্রতি হামাসের সমর্থন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইসমাইল হানিয়া বলেন, ২০১১ সালে ইসরাইলের সাথে চুক্তির আওতায় এই পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করতে সমর্থ হয়েছে তার সংগঠন। তিনি আরও বলেন,  ইসরাইলের কারাগারে প্রায় সাতহাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন যাদের মধ্যে বহুজন বিনা বিচারে আটক রয়েছেন। এ সমস্ত বন্দিকে নির্জন কারাকক্ষে রাখা হয় এবং তাদের আত্মীয়-পরিজনের সাথে দেখা করতে দেয়া হয় না।

সূত্র : পার্সটুডে

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -