আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ডিমলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 

আরো খবর

প্রতিনিধি,নীলফামারী

নীলফামারীর ডিমলার আদর্শ উচ্চ  বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার হাইস্কুল পাড়া গ্রামের  স্কুলটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্কুলটি পরিদর্শন করেছে। চুরির খবর নিশ্চিত করে  স্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় জানান, শনিবার দিবাগত রাতে স্কুলের শ্রেণি কক্ষের জানালার গ্রিল কেটে  ও অফিস কক্ষের তালা ভেঙে প্রায় ৩ লক্ষ নগদ অর্থ চুরি হয়ে যায়।প্রধান শিক্ষক বলেন,রোববার সকালে স্কুলের দপ্তরি জামিয়ার রহমান এসে অফিস  কক্ষের তালা ভাঙা দেখে আমাকে খবর দিলে আমি স্কুলে এসে তালা ভাঙ্গা দেখে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।এদিকে চুরির ঘটনায়  ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত। সভায় স্কুলের চুরি হওয়া টাকা ও মালামাল উদ্ধারের জন্য মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানা যায়।ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত বলেন, আমরা খবর পেয়ে স্কুলে পরিদর্শনে গিয়েছিলাম। স্কুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -