আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে সংসদে আইন চায় হেফাজত

আরো খবর

আলোকিত ডেস্ক

ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন,রাসুল (সা.) ও কুরানের অবমাননাকারী মুরতাদ। তার একমাত্র শাস্তি ফাঁসি।জাতীয় সংসদে এই আইন  পাশ করতে হবে।আজ (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে তারা এ দাবি জানান।

এছাড়া বন্দি নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে নেতারা বলেন, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। ক্ষমতায় কে আসলো বা আসবে তা জানতে চায় না হেফাজত। কেবল ইসলাম ও দ্বীনের খেদমত করবে সংগঠনটি। দুনিয়াবি কোনো ক্ষমতার মোহেও নেই এই সংগঠনের নেতাকর্মীরা।উপস্থিত হেফাজত নেতারা আরও বলেন, দেশে ইসলামের আইন বাস্তবায়ন হলে কোনো সংখ্যালঘু নির্যাতিত হবে না। কারণ, ইসলাম অন্যের ক্ষতি করে না। আর ইসলামের নামে যারা অন্যকে নির্যাতন করে তারা দেশ ও ইসলামের শত্রু।

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -