প্রতিনিধি,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর দশম স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ২৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল থেকেই উপজেলা পরিষদ এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে । উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৬৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছে ৭৪ জন, সাধারণ সদস্য পদে রয়েছেন ৪৫৮ জন এবং সংরক্ষিত মহিলা পদে রয়েছেন ১৩০ জন প্রার্থী। আগামী ২৯ নভেম্বর দাখিলকৃত মনোনয়ন ত্র যাচাই-বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার মনোনয়ন জমা নিয়েছি। শেষ দিন ছিল। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চেয়ারম্যন পদে ৭৪ জন,ইউপি সদস্য পদে ৪৫৮জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩০জন মনোনয়ন জমা দেন।
আতারা //এপি

