আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শুধু একজনের কারণে বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া : ফখরুল

আরো খবর

আলোকিত ডেস্ক

কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল কিনা  প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা গুম-খুন করছে, ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে; তাদের দ্বারা  স্লো পয়জনিং অসম্ভব নয়।বৃহস্পতিবার  জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া এতটাই অসুস্থ যে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না।  শুধু রাজনীতি থেকে নয়, খালেদা জিয়াকে  জীবন থেকে নিশ্চিহ্ন করতে উঠে-পড়ে লেগেছে সরকার। ফখরুল আরও বলেন, মন্ত্রীরা চাইলেও একজনের কারণে বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া। মন্ত্রীরা বলছেন, জনগণ বলছে, সবাই বলছে বিদেশি চাপ আছে। কিন্তু তিনি কারও কথা শুনছেন না। শুধু প্রতিহিংসার কারণেই তিনি কারও কথা শুনছেন না।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -