আজ , ।   

জেলা আ’লীগ  সভাপতির কনিষ্ঠপুত্র ফারদিন ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ 

আরো খবর

আবু সায়েম

বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননন্দিত জননেতা এড. ফরিদুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠপুত্র ফারদিন বিন ফরিদ চৌধুরী প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটে ৩৪২ তম মেরিট পজিশনে  সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

ঢাবিতে  উত্তীর্ণ হওয়ায় এক প্রতিক্রিয়ায় ফারদিন বিন ফরিদ বলেন,মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।আমার এ সফলতার পেছনে বাবা-মা এবং শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান অপরিসীম। ভবিষ্যতে এ সফলতার ধারা অব্যাহত রাখতে শুভাকাঙ্ক্ষীসহ আত্মীয়স্বজন সকলের কাছে আন্তরিকভাবে দোয়াপ্রার্থী।উল্লেখ্য , এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবিকা তসলিমা চৌধুরী  শেলী দম্পতির দুইপুত্র ও এক মেয়ে সন্তান । মেয়ে স্থপতি ফারিহা তাহসিন, বড় ছেলে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা আবেদীন এরশাদ চৌধুরী ফাহিম এবং ফারদিন বিন ফরিদ চৌধুরী।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -