আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের কাছে ভোট চাওয়ার মতো মুখ নেই বিএনপির : কাদের

আরো খবর

আলোকিত ডেস্ক  

বিএনপির জনগণের কাছে ভোট চাওয়ার মতো মুখ  নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,দেশের উন্নয়ন-অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে ।বুধবার (২৪ নভেম্বর) সকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে  ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।কাদের বলেন,  আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে  বিএনপি নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপির রাজনীতি এখন মিডিয়া নির্ভর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি দিয়ে যাচ্ছে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -