আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারীতে সংসদ সদস্যের এপিএস গ্রেফতার

আরো খবর

মাসুদ পারভেজ রুবেল

নীলফামারীর জলঢাকায় প্রতারণার মামলায় নীলফামারী-৩ আসনের সাংসদ মেজর (অব.) মোহাম্মদ সোহেল-এর এপিএসকে  গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভার মাথাভাঙা এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়র্।ধৃত আসামি আস্তাকুল ইসলাম আনাম(৩৬)। সে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলীরডাঙ্গা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, আনাম চাকরি দেওয়ার নামে উপজেলার ধর্মপালের খেরকাটি বাজারের মৃত ছবের আলীর ছেলে রবিউল ইসলামের নিকট হতে ১ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।চাকরি না হওয়ায় তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন তালবাহানা করে  একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করে।পরে সোমবার (২২নভেম্বর) রাতে ভেক্তভোগী রবিউল বাদী হয়ে  তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন ।অভিযোগের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশ আনামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।এ বিষয়ে জানতে নীলফামারী-৩ আসনের মাননীয়  সংসদ সদস্যের (০১৭১৪১৬৬০১৩) মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

 

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -