আজ , ।   

সড়কে প্রাণ গেল আলীম পরীক্ষার্থীর

আরো খবর

প্রতিনিধি,মেহেরেপুর

মে‌হেরপু‌র শহ‌রের শিল্পকলা একাডেমী মোড়ে সড়ক দুর্ঘটনায় আলমগীর হো‌সেন (২১) না‌মের এক ‌আলিম পরীক্ষার্থী নিহত হ‌য়ে‌ছেন।সোমবার সকাল সা‌ড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আলমগীর হো‌সেন গাংনী উপ‌জেলার গাড়াবা‌ড়ীয়া হাটপাড়ার তে‌ফিক এলা‌হির ছে‌লে।তিনি মে‌হেরপুর দারুল উলুম আহম‌দিয়া মাদ্রাসা থে‌কে আসন্ন ‌আলিম পরীক্ষার্থী ছিলেন।নিহতের বন্ধু রাকিবুল ইসলাম জানান, তারা মেহেরপুর শহরের কোর্ট মোড় থেকে মোটরসাইকেল যোগে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিল্পকলা মোড়ে সপ্রিড ব্রেকারের সামনে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে আলমগীর হোসেন মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন তার মৃত্যু নিশ্চিত করেন ।তিনি জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -