আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ডিমলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

আরো খবর

প্রতিনিধি ,নীলফামারী

নীলফামারীর  ডিমলায়  র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়নের নওশাদ মেম্বারের গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।ধৃত আসামি মানিক ইসলাম (২৫) ।সে নাউতারা ইউনিয়নের নজমল হোসেনের ছেলে।এ সময় তার কাছ থেকে ১কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামির বিরুদ্ধে ডিমলা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় এবং আসামিকে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -