আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

শ্যামপুরে নৌকা প্রতীকের দাবিতে  সড়ক অবরোধ

আরো খবর

নুরুন্নবী নুরু

রংপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক বরাদ্দের পূর্ণ বিবেচনার দাবিতে রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের আজিজার রহমানের সমর্থকরা শ্যামপুর বদরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার বিকেলে স্থানীয় গোপালপুর বাজারে অবরোধ চলাকালীন পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে বক্তব্য পেশ করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি মেহেদি হাসান সাগর, স্থানীয় আওয়ামী লীগনেতা শাহিন, মানিক, শাফি প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি সমর্থিত পরিবারের সদস্যকে নৌকার প্রতীক দেয়ায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয়েছে। বক্তারা প্রতীক বরাদ্দের পূনর্বিবেচনা করে নৌকার পরিক্ষিত সৈনিককে নৌকার প্রতীক বরাদ্দের আহ্বান জানান।

 

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -