আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকি : বকশি বাজার অবরোধ করে প্রতিবাদ

আরো খবর

আলোকিত ডেস্ক

হাফ ভাড়া দিতে চাওয়ায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে প্রকাশ্যে  ধর্ষণের হুমকির প্রতিবাদে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে ওই কলেজের শিক্ষার্থীরা।তাদের সঙ্গে যোগ দিয়েছে ঢাকা কলেজসহ আরও  সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

এর আগে গতকাল শনিবার  সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করেন, হাফ ভাড়া দেওয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে আন্দোলনে নেমছে তারা।

 

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -