আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীনগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামকে সংবর্ধনা

আরো খবর

প্রতিনিধি, শ্রীনগর

দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে ইউনিয়নের গোল্ডেন সিটি এলাকাবাসীর উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। এলাকাবাসী নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রহমতে আলম শাহে জামে মসজিদ কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও মো. কালাম, আজিজ বেপারী, জুলহাস শেখ, এলু হোসেন, দ্বীন ইসলাম, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাহবুবুর রহমানসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -