আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা আইজিপি কাপে চ্যাম্পিয়ন শিবালয় উপজেলা

আরো খবর

প্রতিনিধি, শিবালয়

মানিকগঞ্জ জেলা পুলিশের সহায়তায় ক্রীড়া সংস্থা আয়োজিত ‘আইজিপি’ কাপ জাতীয় যুব কাবাডি টুর্নামেন্ট-‘২১ এর চ্যাম্পিয়ন কাবাডি (মহিলা) দল শিবালয় উপজেলা । রবিবার বিকেলে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত কাবাডি টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলায় হারিরামপুর উপজেলা কাবাডি দলকে ৬ পয়েন্টে হারিয়ে শিবালয় উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান । এসময় মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, টুর্নামেন্ট আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপু, সদস্য সচিব সেলিম পারভেজসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে জেলার ১০টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন দল পরবর্তী আঞ্চলিক প্রতিযোগীতায় অংশ নেবে।

 

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -