আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীকে হত্যা করে থানায় ফোন দিয়ে স্বামীর আত্মসমর্পণ

আরো খবর

সবুজ সরকার

টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় ফোন দিয়ে আত্মসমর্পর্ণ করেছে স্বামী।  শনিবার দিবাগত রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পণ্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।ঘাতক স্বামী ওই গ্রামের শামছুলের ছেলে। ঘটনার পর স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।স্থানীয় ইউপি সদস্য আ. ছালাম বলেন, গৃহবধূ মিনারা বেগমকে(২২) স্বামী আমিনুল গলাটিপে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায় আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, নিহতের  লাশ ময়নাতদন্তের জন্য আজ রবিবার(২১ নভেম্বর) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

 

আতারা //এপি

 

- Advertisement -
- Advertisement -