আজ , ।   

রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা নিতে পারলে খালেদা জিয়া কেন পারবেন না: রুমিন

আরো খবর

আলোকিত ডেস্ক

‘রাষ্ট্রপতি দেশের  বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারলে খালেদা জিয়া পারবেন না কেনো?’ এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা।তিনি বলেন, আ’লীগ সরকারের হেফাজতে খালেদা জিয়া সুস্থ অবস্থায় গাড়িতে হেঁটে গেলেন।অথচ এখন নিজের পায়ে দাঁড়াতে পারছেন না!কেন এমন হাল? বেগম জিয়া  এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন। যদি তার কিছু হয়ে যায় তাহলে এর দায় সরকারকেই নিতে হবে।

আজ সকাল সাড়ে ১১ টার দিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেন বিএনপির সাংসদরা।এসময় রুমিন ফারহানা এসব কথা বলেন।তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার আশায় মানুষ বাইরে যাচ্ছে। খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশের বিচার বিভাগ ন্যূনতম স্বাধীন হলে খালেদা জিয়া জামিন পেতেন বলেও মন্তব্য করেন রুমিন ফারহানা।

 

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -