প্রতিনিধি, নীলফামারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে গণঅনশন কর্মসূচি পালিত । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর জেলা বিএনপির উদ্যোগে (২০ নভেম্বর) শনিবার সকাল ৯ টায় দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়। শহীদ ডা. জিকরুল হক রোডের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅনশনে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
উপস্থিতদের মধ্যে আলোচনায় অংশ নেন-জেলা বিএনপি আহবায়ক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, যুগ্ম আহবায়ক শওকত হায়াৎ শাহ, জিয়াউল হক জিয়া, সামসুল আলম, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাবেক জেলা যুবদলের সভাপতি হাজী রশিদুল হক সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেনু আফজাল, রুপা বেগম, সাবেক বিএনপিনেতা বজলার রহমান, পৌর বিএনপি আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, যুবদল সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক, মিজু বসুনিয়া, মানোয়ার হোসেন,ছাত্রদল সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আকতার প্রমুখ। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পাঠাতে সরকারকেই ব্যবস্থা করতে হবে। সরকার বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে রাজনীতি খেলা খেলছেন। এ খেলায় একদিন সরকারকে নিয়েও খেলা হবে।রাজনীতি জনগণের জন্য কিন্তু সরকার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিরোধী দলমত দমনে স্বৈরাচারী আচরণ করে চলছে।
আতারা // এপি

