প্রতিনিধি,কুমিল্লা উত্তর
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত । শনিবার সকালে কলেজের অধ্যক্ষ আবদুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড্ডা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-উর-রশীদ। প্রধান বক্তার বক্তব্য পেশ করেন দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ যোদ্ধা মতিন সৈকত। শিক্ষার্থীদের উদ্দেশ্য মতিন সৈকত বলেন, মানবদেহের অঙ্গহানি বা বিকলাঙ্গ প্রকাশ্য দেখা যায়। আচরণে মার্জিত, চলনে-বলনে দায়িত্বশীল, প্রশংসনীয় ব্যক্তিত্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সামাজিক সচেতনতা সৃষ্টিতে, মানবিককল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। দেশের কৃষি পরিবেশ সমৃদ্ধিতে অবদান রাখতে হবে। বাবা-মা’র দায়িত্ব নিতে কাড়াকাড়ি করতে হবে। আমার বাবা, মা আমার কাছে থাকবে। তারা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছেন আমরাও আমাদের কর্তব্য পালন করব ,তাহলে শিক্ষা কাজে আসবে। এসময়ে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষকমহোদয়, কয়েকশ’ শিক্ষার্থীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
আতারা //এপি

