আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেরপুর জেনারেল হাসপাতালে ৬ দালাল আটক

আরো খবর

প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গেটে থেকে ৬ দালালকে আটক করেছে ডিবি পুলিশ। মেহেরপুর ডিবি ওসি জুলফিকার আলীর নেতৃতে ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে। আটক কৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মাসুদ আলীর ছেলে আব্দুল্লাহ, মেহেরপুর শহরের চক্র পাড়ার মারুফ হোসেনের ছেলে সানোয়ার হোসেন, সদর উপজেলার কামদেবপুর গ্রামের হযরত আলীর ছেলে আব্দুস শহীদ, বন্দর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোনায়েম, মেহেরপুরের দিঘীরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে সেলিম এবং একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সজীব  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।তিনি জানান, জানান মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সকল ধরনের চিকিৎসার সুব্যবস্থা থাকলেও এসমস্ত দালালরা রোগীদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে তাদের নিজ নিজ ল্যাবে নিয়ে পরীক্ষা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এ কারণে দণ্ডবিধির ২৯১ ধারায় আব্দুল্লাহ ৫শত, সানোয়ার হোসেন ২হাজার, আব্দুস শহীদ ২ হাজার, মোনায়েমের ২ হাজার, সেলিম ২ হাজারসহ  সজীবের নিকট থেকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -