আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বসতঘর থেকে বাবা-ছেলের  লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণা জেলা শহরের নাগড়া এলাকা থেকে আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের শিশু সন্তান আহনাব শাকিলের লাশ উদ্ধার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। নেত্রকোণা পৌরসভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন স্মৃতি সড়কের রুহুল আমীনের বাসার চতুর্থ তলা থেকে আজ ( বৃহস্পতিবার)  সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।মৃত আবদুল কাইয়ুম নেত্রকোনায় ঔষধ প্রশাসনে চাকুরি করতেন এবং শহরের নাগড়া এলাকায় বাসা বাড়া নিয়ে সস্ত্রীক সন্তানসহ বসবাস করতেন।তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে।

মৃতের স্ত্রী সালমা আক্তার জানান, গত প্রায় সাতবছর ধরে এই বাসায় তারা ভাড়া নিয়ে থাকছেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও খাবার খেয়ে রাত ১টার দিকে তারা এক রুমে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে তিনি স্বামী ও সন্তানের লাশ নামিয়ে ফেলেন। এরপর বাসার দরজা খুলে বিষয়টি এলাকাবাসীকে জানান। ঘটনা শুনে এলাকাবাসী পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ মৃত্যুর কারণ জানাতে পারেনি।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়না তদন্তের জন্য দু’জনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -