আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ক্রিকেট নিয়ে হতাশ হবেন না : প্রধানমন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি নিয়ে হতাশ হতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথ বলেন।সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন,কখনো ক্রিকেট খেলেছেন?ব্যাট-বল ধরে মাঠে সেমেছেন? ধরলে তো জানার কথা যে, কখনো ব্যাটে-বলের সংযোগে ছক্কা হয়, আবার কখনো হয় না। এই অঙ্ক সব ক্ষেত্রে মেলে না, এটাই বাস্তবতা।

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ আসরের মূল পর্বে ৬টি ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ।আর এ নিয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। এমন সময়ে ক্রীড়ানুরাগী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভরাডুবি প্রসঙ্গে বলেন, আপনারা এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা ম্যাচে তো বাংলাদেশ চমৎকার খেলেছে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -