প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়ায় ১১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দেড়টায় বড়াল ব্রীজ স্টেশনের প্লাটফর্ম বর্ধিতকরণ ও স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী জনাব মোঃ নূরুল ইসলাম সুজন। এ সময় তার সাথে ছিলেন রেল মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা ও পাবনা তিন আসনের সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন। এ সময় দলীয় নেতা কর্মী বিভিন্ন জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ, সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট দেশের উত্তরাঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য দ্রুতযান বড়ালব্রীজ স্টেশনে স্টপেজের দাবি জানানো হয়।
মাননীয় মন্ত্রী বলেন, বাংলাদেশ সরাকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ রেলকে আধুনিকায়ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খুব কম সময়েই রেলের পশ্চিমাঞ্চল ডাবল লাইনে উন্নিত করা হবে। উত্তরাঞ্চলে যোগাযোগ সুবিধার বিষয়টি উপেক্ষা করা যায় না- বিষয়টি সক্রিয় বিবেচনায় থাকবে বলে জানান।

আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -