প্রতিনিধি,মুন্সিগঞ্জ:
স্থানীয় সরকার প্রকৌশল কর্তৃক বাস্তবায়নাধীন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানির চর ঈদগাহ হইতে ইসমানির চর বাজার পর্যন্ত মেঘনা নদীর ওয়েব প্রতিরক্ষা বাধ পুর্নবাসন/ পুনঃ নির্মাণ প্রকল্প শীর্ষক প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলার মেঘনানদীর ভয়াবহ ভাঙ্গনের চিত্র স্বচক্ষে দেখতে ১১ নবেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব ড, মোঃ রেজাউল হক মেঘনার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। পরে এক সুধী সমাবেশে অতিরিক্ত সচিব ড, মোঃ রেজাউল হক বলেন নদী ভাঙ্গন এটা এখন জাতীয় সমস্যায় পরিনত হয়েছে। তিনি আরো বলেন বর্তমান সরকার নদী ভাঙ্গন রোদে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। নদী বাঁধের জন্য দেশের বিভিন্ন ¯হানে ব্যাপক বরাদ্দ দেওয়া হচ্ছে। গজারিয়া বাসি আপনারাও পাবেন। আপনারা হতাশ হবেন না,ধৈর্য ধরুন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মুন্সিগঞ্জ জেলা প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মোনায়েম সরকার, হোসেন্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মনিরুল হক মিঠু, ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক গাজী মাহমুদ পারভেজ,সুমনখান, ইসমানির চর নদী ভাঙ্গন কবলিত এলাকার উপকারভোগী শত শত নারী-পুরুষ এবং সুধীসমাজের সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১১ নভেম্বর,২০২১/আর এম

