প্রতিনিধি,ফুলবাড়ী(কুড়িগ্রাম):
১১নভেম্বর বৃহস্পতিবার্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। সংগঠনটির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী যুবলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সকাল সাড়ে দশটায় উপজেলা সদরে অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ যুবলীগ নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বকসী, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম বেলাল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মুকুল বিদ্যুৎ, সাবেক ছাত্রলীগ নেতা শফিউল আলম জেলালসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর মিলাদ মাহফিল এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/১১ নভেম্বর,২০২১/আর এম
- Advertisement -

