আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে ১১ ইউনিয়নে নৌকার বিদ্রোহী ৪৮ জন

আরো খবর

আনোয়ার হোসেন:
ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার(১১/১১) প্রত্যাহার করার শেষ দিনে চেয়ারম্যান পদে ৮৮জনের মধ্যে ২২ জন, সাধারণ সদস্য ৪৩০ জনের মধ্যে   ৪৪ জন, সংরক্ষিত সদস্য (মহিলা) ১২০ জনের মধ্যে ১০ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এদিকে
বড়িকান্দি ইউনিয়নে মোঃ  লুৎফর রহমান (নৌকা) ও সলিমগঞ্জ ইউনিয়নে মাইনুল হক সিকদার (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও বাকী ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে একাট্টা হয়ে লড়ছেন ৪৮ জন বিদ্রোহী প্রার্থী। এছাড়াও ইসলামী আন্দোলন-১০, জাসদ- ২, জাতীয় পার্টি -১, জাকের পার্টি-১ ও বিএনপির ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে  বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার প্রতিক বরাদ্দ দেওয়ার পর ভোটের মাঠ চষে বেড়াবেন প্রার্থীরা। ইতিমধ্যেই নৌকার প্রার্থীদের চেয়ে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠ সরগরম করে রেখেছেন। তবে নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীরা কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুজ্জামান খান (শ্যামগ্রাম), সৈয়দ জাহিদ হোসেন (রতনপুর),  মোঃ সৈয়দুজ্জামান (শ্রীরামপুর), আবদুল্লাহ আল মামুন( নবীনগর পূর্ব), মোঃ ফিরুজ মিয়া(নবীনগর পশ্চিম),  আনোয়ার (বীরগাঁও),  মোঃআলী আকবর (রছুল্লাবাদ),   মোঃমজিবুর রহমান (লাউর ফতেহপুর), আব্দুর রউফ (জিনোদপুর), মোঃ আবু মুছা( ইব্রাহীমপুর) ও জসিম উদ্দিন আহমেদ (সাতমোড়া ইউপি)।
সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
 বিকন ফার্মাসিটিক্যালের স্বত্বাধিকারী স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ। নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -