আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলা ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু

আরো খবর

মোহাম্মদ জুবাইর:
চট্টগ্রাম জেলা ফটিকছড়িতে ভোট কেন্দ্রে কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ সফি নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। নিহত সফি উপজেলার গোপালঘাটা গ্রামের ফয়জুল হকের পুত্র। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে লালপুল তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মুরাদের সঙ্গে মোরগ প্রতীকের জামাল পাশার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় আনন্দ বাজার এলাকার ব্যবসায়ী মো. শফিসহ ৯ জন গুরুতর আহত হয়। পরে শফিকে স্থানীয় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন গণমাধ্যমকে বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। এতে শফি নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -