প্রতিনিধি,শরীয়তপুর:
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাকসুদা নামক এক ভোটার অভিযোগ করেছেন তার ভোট অন্য কেউ দিয়ে গেছে। জানা যায়, ৪ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে মাকসুদা এসে তার জন্য নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে পুলিং অফিসার জানান তার ভোট আগেই হয়ে গেছে। তিনি ভোট দিতে পারবেন না। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে প্রিজাইডিং অফিসার বিজয় কৃষ্ণ পাল জানান, ভোট কেন্দ্রে এমন দুই একটি ভোট দান সাধারণ ঘটনা। যেহেতু তার ভোট যেভাবেই হোক কেউ দিয়ে গেছে, সেহেতু এখন আমাদের কিছুই করার নেই। বিল্লাল হোসেন নামক মোরগ মার্কার প্রার্থী জানান, ঐ ভোটার নৌকা ও মোরগ প্রতীকের সমর্থক, তার ভোট নাকি হয়ে গেছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।
আলোকিত প্রতিদিন/১১ নভেম্বর,২০২১/আর এম

