আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় ১৯ দিন ধরে  নিখোঁজ বৃদ্ধ তফিজ উদ্দিন 

আরো খবর

প্রতিনিধি,ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়ায় ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন তফিজ উদ্দিন প্রামানিক ( ৬০) নামের এক বৃদ্ধ ।  তিনি উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামানিকের পুত্র। নিখোঁজ বৃদ্ধ  পেশায় একজন দিনমজুর ও দুই কন্যা সন্তানের জনক।গত ১৯ দিনেও তাকে কোথাও খুঁজে না পেয়ে তার পরিবারের মাঝে অজানা আতঙ্ক দেখা দিয়েছে।নিখোঁজ তফিজ উদ্দিনের ভাই ইছহাক প্রামানিক  বলেন, গত ২৩ অক্টোবর  বিকেলে তার ভাই তফিজ উদ্দিন ভাঙ্গুড়া বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন । সেখানে তিনি বাজার-করে প্রতিবেশী  এক ব্যক্তির কাছে দিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন । তারপর থেকেই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।সকল আত্মীয়-স্বজনদের বাড়ী খোঁজ করে ও তার হদিস মিলছে না।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ব্যাপারে থানায় কেউ আসেনি। আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -