আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় টিকাদান কর্মসূচিতে উপচে পড়া ভিড়

আরো খবর

প্রতিনিধি,ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড়,চণ্ডিপুর মাদারবাড়ীয়া; অষ্টমনিষা ইউনিয়নের ছোট্টবিশাকোল,বাওউহাট,ভাঙাজোলা ; ভাঙ্গুুড়া ইউনিয়নের কলকতি,মন্ডুতোষ পারভাঙ্গুড়াসহ সকল নির্ধারিত  কমিউনিটি ক্লিনিকে সারা দেশের ন্যায় কোভিড -১৯  প্রতিরোধে  একযোগে  গণটিকা কার্যক্রম পরিচালিত।সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে উপচে পড়া ভিড়। নিবন্ধনকৃত জনমানুষ টিকার জন্য কেন্দ্রে ঘণ্টার  পর ঘণ্টা দাঁড়িয়ে টিকা নেওয়ার অপেক্ষা করে  টিকা নিলেও অনেকেই অব্যবস্হাপনা ও দীর্ঘসুত্রতার কারণ ফিরে গেছেন বলে জানা যায়। মোবাইলে নিবন্ধন করলেও অনেকে নিবন্ধন কপিসহ এনআইডি কার্ড ছায়াকপির অভাবে বিড়ম্বনার শিকার হয়েছেন।কেন্দ্রগুলিতে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীসহ সেচ্ছাসেবী খুব কম পরিলক্ষিত হয়।গ্রামপুলিশ শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকলেও উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। পানীয় জলসহ টয়লেট ব্যবস্থার পর্যাপ্ততা না থাকায় অনেকে বিব্রত হন।নিবন্ধন করা অনেক মানুষকে বাড়ী ফিরে যেতে দেখা যায়।উল্লেখ্য, উপজেলার বাকী কমিউনিটি ক্লিনিকগুলোতে আগামী ১১নভেম্বর গণটিকা কার্যক্রম পরিচালিত হবে।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -