আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমতা গ্রহণের পর প্রথমবার কাবুলে প্রবেশ করলেন মোল্লা স্তানাকজাই

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করেছেন দেশটির বর্তমান ( তালেবান) সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ স্তানাকজাই ।তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম মোল্লা স্তানাকজাই কাবুলে প্রবেশ করলেন । তালেবানের গণমাধ্যম অধিদফতরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মাদ জালাল এক টুইট বার্তায় এ খবর প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর আগে স্তানাকজাই তালেবানের আলোচক প্রতিনিধিদলের প্রধান এবং কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দফতরে উপ প্রধানের দায়িত্ব পালন করেছেন।

সূত্র : পার্সটুডে

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -