আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মধুপুরে  কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারদের সভা অনুষ্ঠিত 

আরো খবর

প্রতিনিধি,মধুপুর

মধুপুরের অরণখোলা সদর বিটে দায়িত্বরত কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারদের সভা অনুষ্ঠিত।  সোমবার দুপুরে অরণখোলা বিট কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সদস্য মো. আক্তার হোসেন।  প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মধুপুর উপজেলা কর্মকর্তা মো. শামীম আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন রেঞ্জ কর্মকর্তা এম এ রশিদ, কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারদের সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন তালুকদার, কুড়াগাছা ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. ফারুক আহমেদ, যুবলীগ নেতা আলহাজ উদ্দিন প্রমুখ।সভায় রেঞ্জ কর্মকর্তা এম এ রশিদ, কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারদেরকে কাঠ পাচার বন্ধ ও চোরাই কাঠ জব্দে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহবান জানান।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -