আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জে প্রকাশ্যে কুপিয়ে হত্যা  

আরো খবর

প্রতিনিধি ,মুন্সীগঞ্জ

বারেক শেখ (৩৫) নামে ব্যাংক এশিয়ার এক এজেন্টকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার  বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তস্তিপুর সেতুর সামনে এ ঘটনা ঘটে। নিহত বারেক শেখ উপজেলার বানারী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি রংমেহার গ্রামে ভাড়া বাসায় থেকে ব্যাংক এশিয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারেক টঙ্গিবাড়ী  উপজেলার বালিগাঁও বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখায় কাজ সেরে অটোরিকশায় উপজেলার রংমেহার গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তস্তিপুর সেতু এলাকায় পৌঁছালে তিন যুবক মোটরসাইকেলযোগে এসে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়। কয়েকদিন আগে একই স্থানে এক ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব আলী বলেন, নিহত বারেক শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -